শিরোনাম
ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকার জরিমানা

SATYAJIT DAS / ৮০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

সত্যজিৎ দাস:

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন নিয়ম ভঙ্গের কারণে ‘কেয়ার ডায়াগনস্টিক’ ও ‘হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টার’-কে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীমঙ্গল পৌর এলাকায় বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার জানান,‘কেয়ার ডায়াগনস্টিক’কে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ- ১৯৮২ এর ১৩(২) ধারার অধীনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

অন্যদিকে,‘হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টার’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে দুই প্রতিষ্ঠানকে মিলিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সিলেট নিউজ/এসডি.

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code