শিরোনাম
সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লেপ্রসি ফলোআপে নতুন শনাক্ত ৪,চিকিৎসা শুরু ​বানারীপাড়ায় চাঁদা না দেওয়ায় ঘর নির্মাণে বাধা ও কুপিয়ে জখমের অভিযোগ: থানায় লিখিত অভিযোগ  যাঁর হাতে খোঁড়া হয়েছে অসংখ্য কবর, আজ সেই মানুষটিকেই শেষ বিদায় কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরকয় (RCOY) নিয়ে বিতর্ক: জুলাই আন্দোলন, পুনর্বাসনের অভিযোগ ও নিরপেক্ষ তদন্তের দাবি জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান নূর হোসাইন-এর পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

SATYAJIT DAS / ১০৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

সত্যজিৎ দাস:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এ বছর উপজেলায় মোট ২১৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে,যার মধ্যে অধিকাংশই সার্বজনীন মণ্ডপ।

পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী,বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি বলেন,“সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে,বিদ্যুৎ ও অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং চিকিৎসা সেবার ব্যবস্থাও থাকবে।”

Manual8 Ad Code

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে পূজা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনা,পুলিশ, বিজিবি,ফায়ার সার্ভিস,বিদ্যুৎ বিভাগ,জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিক দলের নেতা এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা অংশ নেন।

Manual2 Ad Code

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম। এতে বক্তব্য দেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান,সেনাবাহিনীর ক্যাপ্টেন মেসবা, কুলাউড়া থানার ওসি (তদন্ত) শামীম আকনজি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম,সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য,কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সুশীল সেনগুপ্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সর্বস্তরের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

প্রশাসনের আশ্বাসে পূজা উদযাপন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সিলেট নিউজ/এসডি.

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code