শিরোনাম
চুক্তি ভিত্তিক সরকার অর্থের বিনিময়ে নিয়োগ – প্রমোশন, ইষ্ট ইন্ডিয়া কোম্পানির আদলে হয় বাজেট জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে গ্রেফতার ১জন বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার কমলগঞ্জে নবাগত ওসির সাথে ‘নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিশু ধর্ষণের ভয়াবহ চিত্র: বিবেককে জাগ্রত করার সময় এখনই সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ ঢাকা থেকে নারী এনে আলফাডাঙ্গায় দেহ ব্যবসার অভিযোগ দুই নারীর বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হারুনুর রশিদের অঙ্গীকারে উজ্জীবিত শ্রমিক সমাবেশ

সত্যজিৎ দাস / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ রেলওয়ে মাঠে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জোর দাবি উঠেছে। বক্তারা জানান,বহুদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ বাসস্থান ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত-এ পরিস্থিতি পরিবর্তনে নেতৃত্ব প্রয়োজন দায়িত্বশীল ও সাহসী।

 

সমাবেশের প্রধান আলোচক;ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ বলেন,

“শ্রমিকের অধিকারই আমার রাজনীতির মূল শক্তি। আমি এমপি হই বা না হই-শ্রমিক,কৃষক,বেকার যুবকের অধিকার নিয়ে লড়াই থামাব না।”

তিনি আরও বলেন,শ্রীমঙ্গলের উন্নয়ন চোখে পড়ার মতো নয়; শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-চা শ্রমিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শিপন। তিনি বলেন,

“চা শ্রমিকরা দেশের রাজস্বে বড় অবদান রাখেন,অথচ তাঁদের ন্যায্য সুবিধার বেশিরভাগই অদৃশ্য। মজুরি,বাসস্থান, স্বাস্থ্যসেবা-এসব নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

Manual6 Ad Code

 

সমাবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের যুব–ক্রীড়া সম্পাদক আমীর আলী (আমু)। তিনি বলেন,

“বেকার যুবকেরা ব্যাংক ও এনজিওতে ঘুরে ঘুরে লোনই পায় না। যারা ছোট ব্যবসা শুরু করতে চায়-তাদের জন্য কোনো পথ নেই। উন্নয়ন বলতে শুধু রাস্তা নয়-যুবকদের সুযোগ তৈরি করাও উন্নয়ন।”

তিনি যোগ করেন,যুবকদের সংগঠিত করতে হবে,যাতে তারা কাগজে-কলমে নয়,বাস্তব সুযোগের অধিকার পায়।

 

গণ অধিকার পরিষদের জেলা সহ-সভাপতি নাহিদা খানম বলেন,

“নারী চা শ্রমিকরা দ্বিগুণ পরিশ্রম করেন;কিন্তু নিরাপত্তা, মাতৃত্বকালীন সুবিধা ও ন্যায্য মজুরি নিয়ে এখনও অনিশ্চয়তায়। নারী শ্রমিকের অধিকার নিশ্চিত করাই হবে প্রকৃত মানবিক উন্নয়ন।”

 

Manual3 Ad Code

যুব অধিকার পরিষদের জেলা অর্থ সম্পাদক আব্দুস সাত্তার বলেন,

“শ্রীমঙ্গলে বহু এমপি হয়েছে,কিন্তু মানুষ যে উন্নয়ন দেখতে চায়-তা হয়নি। জনগণের টাকার কেমন ব্যবহার হয়-সেই জবাবদিহি প্রয়োজন।”

 

সমাবেশে আরও বক্তব্য দেন-

খালেদ বিন ওয়ালিদ,সাবেক সাধারণ সম্পাদক,শ্রীমঙ্গল উপজেলা গণ অধিকার পরিষদ।

পলাশ দাস,কার্যকরী সদস্য।

মিজানুর রহমান,সদস্য।

রাফি আহমেদ,সদস্য।

আরিফ আহমেদ, সভাপতি,যুব অধিকার পরিষদ,শ্রীমঙ্গল উপজেলা।

 

বক্তারা সমস্বরে জানান- “শ্রমিকদের ন্যায্য মজুরি,বাসস্থান, স্বাস্থ্যসেবা,যুবকদের টেকসই সুযোগ এবং দুর্নীতিমুক্ত উন্নয়ন- এসব নিশ্চিত করতেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

সমাবেশের সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হান। আয়োজনে ছিল বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ,শ্রীমঙ্গল।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সমাবেশে শতাধিক শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সমন্বিত রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করার আহ্বান জানান।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code