শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কুলছাত্রী অপহরণ:র‍্যাবের হাতে মূলহোতা গ্রেফতার

সত্যজিৎ দাস / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় মূলহোতা মো. জাকারিয়া আহমদ (২০)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেন।

 

র‍্যাব জানায়,স্কুলে যাতায়াতের পথে ছাত্রীটিকে দীর্ঘদিন ধরে অশালীন মন্তব্য ও ইশারায় উত্ত্যক্ত করত জাকারিয়া। তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তিনি অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে বাহুবলের হামিদনগর রাস্তার মুখ থেকে ছাত্রীটিকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে ভিকটিমের বাবা বাহুবল থানায় মামলা দায়ের করেন।

 

Manual4 Ad Code

মামলার সূত্র ধরে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সদর থানার লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান চালায়। এসময় অপহরণের মূলহোতা জাকারিয়াকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত জাকারিয়া হবিগঞ্জের বাহুবল থানার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৭/৩০ ধারায় বাহুবল থানায় দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধারকৃত ছাত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

র‍্যাব-৯ জানায়,অপরাধ দমন,জননিরাপত্তা নিশ্চিতকরণ ও স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code