শিরোনাম
ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিশ্বম্ভরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার শ্রীমঙ্গলে ১৫০ কোটি টাকার সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন প্রবাসীর মৃত্যুর পরপরই জমি দখলের চেষ্টা: জগন্নাথপুরে সন্ত্রাসী হামলায় যুবক আশঙ্কাজনক, মামলা দায়ের ​গাবতলীর আহমেদ নগরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ সালেক ও দিলদার আমিনের বিরুদ্ধে, এলাকাবাসীর ক্ষোভ জগন্নাথপুরের কৃতি সন্তান মির্জা পরিবারের গর্ব: নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত মির্জা মোহিনী রশীদ দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল প্রতিবন্ধী হাবুল মিয়ার, এলাকায় শোক ও ক্ষোভ জগন্নাথপুরে প্রবাসীর মৃত্যু না কাটতেই সম্পত্তি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা, তরুণ চিকিৎসাধীন ত্রাণ বিতরণ শেষে মোবাইল হারালেন সাংবাদিক শহিদুল ইসলাম উখিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বীর মুক্তিযোদ্ধা পবনের ৫৪তম শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি

সত্যজিৎ দাস / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

বাংলাদেশ চা জনগোষ্ঠীর প্রথম গ্র্যাজুয়েট,মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং দেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের নিরলস সংগ্রামী শহীদ পবন কুমার তাঁতী–র ৫৪তম শহীদ দিবস আজ গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। দীর্ঘদিন বঞ্চিত ও অবহেলিত চা শ্রমিক সমাজের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন-এই স্মৃতিতে রাজঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজন করে শহীদ পবন স্মৃতি উদযাপন কমিটি,এবং সার্বিক সহযোগিতা প্রদান করে বাগান পঞ্চায়েত কমিটি,চা শ্রমিকবৃন্দ,রাজঘাট ছাত্রসংগঠন ও যুবক সমাজ।

Manual1 Ad Code

বক্তারা শহীদ পবন কুমার তাঁতীর শিক্ষা,মানবাধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা তুলে ধরে বলেন-চা জনগোষ্ঠীর সামাজিক মুক্তি ও মর্যাদার সংগ্রামে তিনি ছিলেন আলোর দিশারী।

Manual2 Ad Code

রাজঘাট ছাত্রসংগঠন ও যুবক সমাজের পক্ষে বক্তব্য দেন সংগঠনের প্রতিনিধি বিষ্ণু রাজু। তিনি বলেন-“শহীদ পবন কুমার তাঁতী শুধু একজন ব্যক্তি ছিলেন না;তিনি ছিলেন আমাদের জাতিগত আত্মমর্যাদার প্রতীক। তিনি প্রমাণ করেছিলেন যে চা-বাগানের শ্রমিক সন্তানও দেশ,সমাজ ও জাতির জন্য অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাঁর দেখানো পথ আমাদের সাহস দেয়,অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। আজকের তরুণ প্রজন্ম তাঁর আদর্শকে ধারণ করে এগিয়ে গেলে চা জনগোষ্ঠীর উন্নয়ন আরও এগিয়ে যাবে।”

বিষ্ণু রাজু আরও বলেন- “আমরা চাই আগামী প্রজন্ম শহীদ পবন কুমার তাঁতীর জীবন ও সংগ্রাম সম্পর্কে জানুক,তাঁর মতো নির্ভীক,ন্যায়পরায়ণ ও মানবিক হতে শিখুক। সমাজকে এগিয়ে নিতে তাঁর শিক্ষা বুকে ধারণ করাই হবে আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা।”

দিনব্যাপী আয়োজনে শহীদ পবন কুমার তাঁতীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,কবিতা পাঠ ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর নাম ও কর্মকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গবেষণা ও সংরক্ষণ করার দাবি জানান।

Manual2 Ad Code

স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করা এই মহান মুক্তিযোদ্ধাকে স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় নীরবতা পালন ও জাতীয় সংগীতের মাধ্যমে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code