শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার!

জাকির হোসেন / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual7 Ad Code

জাকির হোসেন

Manual6 Ad Code

​বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়া উপজেলা ভূমি অফিসে অত্যন্ত গোপনীয়তা ও দায়সারাভাবে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপনের অভিযোগ উঠেছে। সরকারের একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগকে এভাবে প্রশ্নবিদ্ধ করায় স্থানীয় সাধারণ মানুষ এবং সেবাগ্রহীতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​আজ (মঙ্গলবার) সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও বেলা ১১টা ৩০টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে দেখা মেলেনি সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের। শুধু তাই নয়, যাদের জন্য এই আয়োজন, সেই ভূমি মালিক বা সেবাগ্রহীতাদের তেমন কাউকেই অনুষ্ঠান সম্পর্কে পূর্বে জানানো হয়নি। ফলে অনুষ্ঠানস্থলে জনসাধারণের উপস্থিতি ছিল একেবারেই শূন্য।
​স্কুল শিক্ষার্থী দিয়ে শূন্যস্থান পূরণ সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমি সেবা নিতে আসা মানুষের কোনো উপস্থিতি না থাকার সেই শূন্যস্থল পুরন করেছ স্থানীয় একটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী দিয়ে। দর্শকসারীর প্রথম সাড়িতে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং পিছনের সাড়িতে ৮/১০ জনের স্কুল শিক্ষার্থী দেখা যায়। সাধারণ মানুষের অভিযোগ, অনুষ্ঠানটি এতই সংকীর্ণ এবং চুপিসারে করা হয়েছে, যেন মনে হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দূরদর্শী প্রোগ্রামটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতেই সহকারী কমিশনার (ভূমি) এমন লুকোচুরির আশ্রয় নিয়েছেন। অন্ধকারে নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়ন সবচেয়ে বড় অভিযোগ উঠেছে উপজেলার ভৌগোলিক অবস্থান নিয়ে। বানারীপাড়ার নদীর পশ্চিম পারের ৫টি ইউনিয়নের হাজার হাজার ভূমি মালিক ও সাধারণ মানুষ জানেনই না যে আজ উপজেলা ভূমি অফিসে এমন একটি গুরুত্বপূর্ণ সেবা সপ্তাহ চলছে। প্রচার-প্রচারণার চরম অভাব এবং প্রশাসনের উদাসীনতার কারণে প্রান্তিক মানুষ এই সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। অনুষ্ঠানস্থলে আসা একাধিক সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ​”সরকারের এত বড় একটি উদ্যোগকে বানারীপাড়া ভূমি অফিস কেন এভাবে ঘরের কোণে, চুপিসারে এবং স্কুল শিক্ষার্থী এনে শেষ করতে চাইল? যেখানে সকাল ১০টায় প্রোগ্রাম, সেখানে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এসিল্যান্ড নিজেই উপস্থিত থাকেন না। রাজনৈতিক কিছু অতিথি বৃন্দ ১১/৩০ ঘটিকা পর্যন্ত ভূমি অফিসের এসিল্যান্ড কক্ষ তালাবদ্ধ থাকায় অফিসের সামনে অবস্থান করে চলে এসেছেন। এটা স্পষ্টতই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটা অপচেষ্টা ও দায়িত্বহীনতা।” এদিকে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৫ জন শিক্ষার্থীকে আনা হয়েছে। ক্লাস অফ রেখে অনুষ্ঠানে আনা হয়েছে এমন প্রশ্নে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায় এসিল্যান্ড আমাকে ফোন দিয়ে বলছে আমি একটি ক্লাস অফ রেখে শিক্ষার্থী দিয়েছি। এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার বলেন জয়শ্রীকর বলেন ভূমি অফিসে শিক্ষার্থীদের নেবে এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। এ বিষয়ে সাধারণ মানুষের স্পষ্ট প্রশ্ন—কাদের স্বার্থে এবং কেন এত গোপনে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি করা হলো? এই দায়সারা আয়োজনের পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে, তা খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বানারীপাড়াবাসী। এ প্রসংগে সহকারী কমিশনার ভুমি নুসরাত নওসীন বলেন আমি ১১টা ৩০ পর্যন্ত জুমে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অন্যান্য অফিসারের সাথে ছিলাম। প্রশ্ন থেকে যায় ভূমি অফিসের প্রোগ্রামে অনুষ্ঠানের স্থলে উপস্থিত না থেকে নির্বাহী কার্যালয়ে কেন? ৯.৩০ টা অনুষ্ঠানের আয়োজন করে তার ১১/৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠানস্থলে না থাকা দায়িত্ববোধের সম্মান মেনে নিতে পারছেনা উপস্থিত লোকজন। এ প্রসংগে নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের কাছে এই চুপিসারে প্রোগ্রামের বিষয় এবং ভূমি সেবায় যাদের থাকার কথা তাদের না থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন এটা আমার দপ্তরের প্রোগ্রাম নয়। আমি অতিথি মাত্র।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code