শিরোনাম
হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান শারমিন।

Coder Boss / ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

সিলেট স্পোর্টস ডেস্ক:

Manual6 Ad Code

বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে হারানোর পরের ম্যাচেই দারুণ এক অর্জনের দেখা পেল বাংলাদেশ। প্রমীলা ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকানোর গৌরব অর্জন করলেন বাংলাদেশি ব্যাটার শারমিন আখতার। তার দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩২২ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

Manual1 Ad Code

বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলমান ম্যাচে ওপেন করতে নেমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে পুরো ইনিংস ব্যাট করে অপরাজিত ১৩০ রানের ঝলমলে ইনিংস খেলেন শারমিন। ১৪১ বলের এই ইনিংসে ছিল ১১টি বাউন্ডারির মার।

Manual1 Ad Code

এর আগে, জিম্বাবুয়ের হারারেতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্র। মুরশিদা খাতুন ও শারমিন আখতারের উদ্বোধনী জুটিতেই আসে ৯৬ রান। ৪৭ রান করে মুরশিদা আউট হলেও অন্যপ্রান্তে শারমিন ছিলেন অবিচলিত। নিগার সুলতানার ৩৩ এবং ফারজানা হকের ৬৭ রানের দুই ইনিংসে ভালোই সঙ্গ পেয়েছেন শারমিন।

বাংলাদেশের পক্ষে এর আগে ব্যক্তিগর সর্বোচ্চ রানের ইনিংস ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। এই দুইজনই করেছিলেন ৭৫ রান। এছাড়া আজকের ইনিংসের আগে শারমিনের ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৭৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code