শিরোনাম
ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে? প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক মিলনের পর বিয়ের অস্বীকৃতি: ঝিনাইদহে মাদরাসা শিক্ষক আটক হবিগঞ্জ সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান..২০২৬ ইংরেজি ​তিতাসে ৩ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও মহা তাঁবু জলসা সম্পন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি আল্লামা ইকবাল স্মরণ সভায় বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি মুখলেছ উদ্দিন  জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমেদ একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? গুলশানে আমিন ফিজিওথেরাপি অ্যান্ড কাইরোপ্র্যাকটিক সেন্টারের যাত্রা শুরু
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্কুলছাত্রী অপহরণ:র‍্যাবের হাতে মূলহোতা গ্রেফতার

সত্যজিৎ দাস / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় মূলহোতা মো. জাকারিয়া আহমদ (২০)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (২১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য নিশ্চিত করেন।

 

Manual8 Ad Code

র‍্যাব জানায়,স্কুলে যাতায়াতের পথে ছাত্রীটিকে দীর্ঘদিন ধরে অশালীন মন্তব্য ও ইশারায় উত্ত্যক্ত করত জাকারিয়া। তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তিনি অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে বাহুবলের হামিদনগর রাস্তার মুখ থেকে ছাত্রীটিকে জোরপূর্বক সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে ভিকটিমের বাবা বাহুবল থানায় মামলা দায়ের করেন।

 

মামলার সূত্র ধরে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল সদর থানার লস্করপুর রেল ক্রসিং এলাকায় অভিযান চালায়। এসময় অপহরণের মূলহোতা জাকারিয়াকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত জাকারিয়া হবিগঞ্জের বাহুবল থানার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৭/৩০ ধারায় বাহুবল থানায় দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধারকৃত ছাত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

র‍্যাব-৯ জানায়,অপরাধ দমন,জননিরাপত্তা নিশ্চিতকরণ ও স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code