শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নূরেছার প্রেম ৪

Coder Boss / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

ছাদেকুর রহমান রতন

Manual1 Ad Code

বাস উল্লে বেডারে কইছি ঢাহা কচুক্ষেত যায়াম। এইতা কইতেই বেডা কয়, উডুইন। আমি আর নূরেছা বাসের মেদে উইট্টে দেহি বেশি মানুষ নাই। পিছনে গিয়া দুইজন বইলাম। বাস যাইতাছে আর ইট্টু ক্লান্তি লাগতাছে। জানালাদে সহাইল্লে বাতাস লাগতাছে আর নূরেছা কইতাছে আমার ঘুম ধরতাছে।
আমার তো ঘুম নাই। টেনশনে কিস্তা ভালা লাগতাছে না। কোন সময় যে কচুক্ষেত পর্যন্ত যায়াম!
নূরেছা তো সুন্দর মানুষ। বেক বেডাইন খালি চায়া থাহে। আমি কই উড়নাডা দে মাথাডা আর মুখটা ঘুইরেলাও। নূরেছা কয়, কেরে?
আমি কই, দেহনা মান্তাইর পালে কিবায় চায়া থাহে?
নূরেছা কয়, চায়া থাহুক। আমি তো আর চাই না। আফনে আমার উক্কে চায়া থাহুইন। আমি একটু ঘুমাই।
আমার বুকের বাম পাশে মাথা রাইখখে নূরেছা ঘুমায়া গেছেগা। চায়া দেহি ড্রাইভার আর কন্ট্রাক্টার ছাড়া বেক্তা আক্কইরে ঘুমায়। আমি নূরেছার মুখটা দেন ধইরে দেখতাছি। আল্লায় তারে নাজানি কিদ্দে বানাইছে। অতো সুন্দর। নূরেছার মুখটা খুব মায়া লাগতাছে। কট্টা পথ বন্দেদে আইট্টে আইছে। আমার ব্যাগেত্তো গামছাডা বাইর কইরে নূরেছার মুখটা আস্তে কইরে মুইচ্ছে দিলাম। নূরেছা একটু একটু ঘুমে থাইক্কে আসি মারে। আমি যে আদর করতাছি এইডে টের ফাইতাছে আর কি।
আমি কই, আইস্সো না। আসি দিলে বেশি সুন্দর লাগে। আমি ঠিক থাকতাম ফারি না।
নূরেছা চোখ খুইল্লে কয় কেরে? আফনের মনডা কিতা কয়?
: কয় আবিজাবি।
: বেহেই তো ঘুমইতাছে।
: হুম।
: আমিও তো চোখ বুইঞ্জে রইছি।
: হুম।
: তেও ফারুইন না? খালি না বুলে আমি শর্মিন্দা?
: হা হা হা। সম্ভব না। তুমি ঘুমাও।

নূরেছা হিরেবালি ঘুমায়া গেছেগা। আমি তার মাথাডা আতায়া দিছি। আমি ঘুমাইলে তো কত সমস্যাই অইতো ফারে। মানুষের কোনো ইন্তিবিচার আছে আইজকাইল?
চিন্তা করতে করতে গাজিপুর লাগাত গেছিগে। সামনে আর বেশি সময় নাই। বনানী নাইম্মে কেন্টনমেন্ট নাইম্মে কচুক্ষেত যায়াম গা। নূরেছা অহনো ঘুমাইতেই আছে।
এগারোডা বাজে অহনো কিস্তা খাইছে না। ডাক দিলাম-
: নূরেছা, এল্লা উডো। গাজিপুর আয়া পড়ছি। আর বেশি দেরি নাই।
নূরেছা সোজা অয়া বইছে। জানালা দিয়া বাইরে চায়া দেখতাছে। আমারে কয়, কিস্তা লওহাইন খিদা লাগছে। আমি কই, বাসো তো কিস্তা নাই। বনানি নাইম্মে কিস্তা খায়ামেনে?
নূরেছা কয় আইচ্ছে। ১৭ বছর বয়স। পোলাপানের মতোই। আর আমার বয়স? থাওক কইতাম না।
বাস বনানী যাইতেই কয়, নামুইন। দুইজন লাইম্মে দেহি সাইডে একটা ছোডু দোকান। নূরেছারে লয়া দোহানের কাছে গিয়া দুইডে কলা আর কেইক লইলাম। পরে এক বোতল পানি লয়া খায়া রিকসার মেদে উঠলাম।
নূরেছা কয় ঢাহার শহর কত সুন্দর মাডি নাই।
আমি কই, মাডি আছে বেক্কল। পাক্কার তলে তো বেক্তাই মাডি।
নূরেছা কয়, এনো ফুশকনি নাই?
আমি কই, না। আগে কচুক্ষেত যায়ালই। তোমারে লয়া ঘুইরে ঘুইরে বেক্তা দেহায়ামনে।
এর মেদে এক ট্রাফিক পুলিশ আটকাইছে। কয়, দাড়ান। এইদিক দিয়া রিকসা নিয়ে আসলেন কেন? এইসময় তো এই রাস্তায় রিকসা চলা নিষেধ।
আমি কই, স্যার আমরা বুঝঝি না। ঢাহা নতুন আইছি।
পুলিশে কয়, কোথায় থেকে আসছেন?
আমি কই, তাড়াইল আছে না? আমরা তাড়াইলতো আইছি। হলগেই আইছি।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code