শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ বানারীপাড়ায় দায়সারা ‘ভূমি সপ্তাহ’: সাড়ে এগারো পর্যন্ত এসিল্যান্ড অনুপস্থিত, সেবাগ্রহীতাদের বদলে স্কুল শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান পার! কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

Coder Boss / ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

Manual3 Ad Code

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ /২০২১-২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

শনিবার বেলা ১২টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, সদর উপজেলা ফুড ইন্সপেক্টর হুমায়ুন বাসিদ, সদর উপজেলা খাদ্য গুদাম ইনচার্জ এ.এস.এম মন্জুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফাফার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।

উল্লেখ্য : এবছর সরকার নির্ধারিত মূল্যে আমন ধান ২৭ টাকা কেজি দরে এবং সিদ্ধ চাল ৪০ টাকা কেজি দরে ও আতপ চাল ৩৯ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬শ ৫৭ মেঃ টন এবং ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৮ মেঃ টন। জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৩শ’ ৮৫মেঃ টন এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮শ’ ৯৮ মেঃ টন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code