শিরোনাম
গোয়াইনঘাটে এতিম ও বিধবার জমি জবরদখল জ্যেষ্ঠ নেতার প্রতি অনুরোধ: আকিকুর রহমান তালুকদার বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রাকৃতিক দূর্যোগে দিশেহারা সিলেট, থৈথৈ করে বাড়ছে পানি

Coder Boss / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

Manual7 Ad Code

রাজা মিয়া, সিলেটঃ

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট নগরসহ পুরো জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা নদী উপচে নগরেই হাঁটু সমান পানি হয়েছে। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি উঠছে। বন্যায় সিলেট জেলা ও মহানগরের প্রায় ১৫ লাখ মানুষ পানিবন্দি রয়েছেন।প্রাকৃতিক দূর্যোগে দিশেহারা সিলেট ;থৈথৈ করে বাড়ছে পানি সিলেট ব্যুরো

এসব মানুষের জন্য মোট ২১৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ১৯৯টি জেলা প্রশাসন ও ১৬টি আশ্রয়কেন্দ্র সিলেট সিটি করপোরেশন খুলেছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে ও এর উজানে আগামী ২৩ জুন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত সোমবার (১৬ মে) দুপুর ১২টা থেকে সিলেট নগরের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করে। মঙ্গলবার নগরের প্রায় অর্ধেকেরও বেশি এলাকা পানির নিচে চলে গেছে। দ্রুত পানি বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন।

Manual3 Ad Code

বন্যার পানি বাড়া অব্যাহত থাকায় যত সময় যাচ্ছে ততই সিলেট নগরের নতুন নতুন এলাকার বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের নগরের ছড়ারপারস্থ বাসভবনসহ নগরের প্রায় ৬০ ভাগ বাসাবাড়ি ও দোকানে বন্যার পানিতে হাঁটুজল দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

Manual1 Ad Code

এ অবস্থায় মঙ্গলবার সিলেট সিটি করপোরেশন বন্যা দুর্গত নাগরিকদের জন্য ১৬টি আশ্রয়কেন্দ্র খুলেছে। গঠন করেছে দুটি মেডিকেল টিম। সিলেট নগরেই প্রায় তিন লক্ষাধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নগর ঘুরে দেখা গেছে, লক্ষাধিক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। নগরের ছড়ারপার, কলাপাড়া, ডহর, শামিমাবাদ আবাসিক এলাকা, গোটাটিকর, সাদাটিক, শাপরাণ, সিলেট সার্কিট হাউস-তালতলা ভিআইপি রোডের তালতলা, কালিঘাট, বেতবাজার, তেরতন, শাহজালাল উপশরসহ প্রায় ৬০টি এলাকার বিভিন্ন পাড়ামহল্লার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

এছাড়া সিলেটের গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও সিলেট সদর, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জসহ পুরো জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

Manual6 Ad Code

নগরের মধ্যে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ার্ড হচ্ছে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডের মসজিদে মসজিদে মাইকিং করে পানি বাড়ার বিষয়টি বলা হচ্ছে। বাসার জিনিসপত্র নিরাপদে রেখে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code