শিরোনাম
শিক্ষাখাতে বৈষম্য চাই না, শিক্ষক- শিক্ষার্থীর হয়রানি চাই না, সকল প্রতিষ্ঠান সরকারিও বাণিজ্য বন্ধ চাই সিলেটে শাহ আরফিন টিলা পাথর লুটের নিয়ন্ত্রণে পালাবদল কবিতার শিরোনাম: যদি চাঁদের মত বড় হয় জোসনা ছড়াতে পার জনতার তরে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য ও ভূমিসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেলা প্রশাসকের সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রতিবেদন ও সুপারিশমালা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব বিরুলিয়ায় কীর্তন ও আলোচনা সভায় রোজিনা দেওয়ান, নির্বাচিত হলে ঘরে ঘরে পৌঁছে দেবেন সরকারি সুযোগ-সুবিধা প্রধানমন্ত্রীর একক নেতৃত্বে, শিক্ষাব্যবস্থা, শতভাগ পরিবর্তন করতে চাই, শিক্ষক- শিক্ষার্থীর ভবিষ্যত চাই ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিবগঞ্জ শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মহিবুর রহমান এপল ভাই আর নেই
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তালজাঙ্গা যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট/২৩ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Coder Boss / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি:

Manual7 Ad Code

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার তালজাঙ্গা বাজার খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আজিজুল হক ভুইয়া মোতাহার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালজাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক খান, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া,জাতীয় যুব সংহতির তাড়াইল উপজেলার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, তাড়াইল থানা এসআই সুলতান উদ্দিন খান,রউজানফিড এর পরিচালক বোরহান উদ্দিন।

তালজাঙ্গা যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন, ঘোষপাড়া স্মৃতি ক্রিকেট ক্লাব ও পুরুড়া স্টাইকারস ইলাভেন।

Manual6 Ad Code

খেলায় ঘোষপাড়া স্মৃতি ক্রিকেট ক্লাব টসে জিতে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটে ১১৯ রান করে। জবাবে পুরুড়া স্টাইকারস ইলাভেন নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটে ১১০ সংগ্রহ করলে ৯ রানে ঘোষপাড়া স্মৃতি ক্রিকেট ক্লাব বিজয়ী হয়। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে ‘তারা’ ও টুর্নামেন্ট সেরা হয়েছে মাসুম।

ফাইনাল খেলায় দর্শকদের আনন্দ দিতে ঘোষপাড়া স্মৃতি ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক জাহাঙ্গীর এর নির্দেশে বেনপাটি দলের লোকজন ঢাক-ঢোল ও সানাই বাজিয়ে  খেলা চলাকালীন আনন্দ উল্লাস করেন।

Manual4 Ad Code

বিজয়ী দল হিসাবে ঘোষপাড়া স্মৃতি ক্রিকেট ক্লাবকে একটি এলইডি স্মার্ট টিভি ও রানার্স আপ দল পুরুড়া স্টাইকারস ইলাভেন একটি আকর্ষণীয় ট্রপি পুরস্কার প্রদান করা হয়।

উপদেষ্টা মন্ডলি থেকে উপস্থিত ছিলেন, আবদুল আজিজ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, আবদুল ওয়াদুদ ফারুক, খাইরুল ইসলাম খান, সারোয়ার হোসেন মন্টু, জুয়েল পাশা। উক্ত খেলাটি পরিচালনায় ছিলেন, তালজাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদী খান, অর্থ সম্পাদক, রহমত উল্লাহ, আল আমিন, রবিউল আলম রাজিব, মোহাম্মদ আরিফ, আলমগীর হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়ার আগে বক্তারা বলেন, মানসিক অবসাদ দূর করতে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা প্রয়োজন। আয়োজকদের কাছে প্রত্যাশা করে বক্তারা বলেন, এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে যুবকদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটবে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে যুবকদের মধ্যে সুঅভ্যাস গড়ে ওঠবে বলে মন্তব্য করেন তারা। খেলাধুলা যুবকদের মধ্যে সুঅভ্যাস গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি যেমন শারীরিক সক্ষমতা উন্নয়ন করে তেমনই মানসিক সক্ষমতা, দক্ষতার উন্নয়ন, সমন্বয় ক্ষমতা এবং সুঅভ্যাস গড়তেও সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code