শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দখলে দূষণে বিপন্ন বাসিয়া নদী নয় যেন মরা খাল”

Coder Boss / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

Manual2 Ad Code

রাজা মিয়া রাজ সিলেট:

বিশ্বনাথে প্রশাসন ও নেতৃস্থানীয়দের চোখের সামনেই দখল দূষণে বিলীন হচ্ছে নদীনালা-খাল-বিলসহ বড় বড় জলাশয়। কিন্তু এসব কর্তারা দেখে না দেখার ভান করে রয়েছেন। এদিকে জলাশয়গুলোতে ভরা বোরো মৌসুমে পানি না থাকায় কৃষকদের হাহাকার করতে হচ্ছে। কয়েক বছর ধরে নদীনালা-খাল-বিলে পানি না থাকায় গ্রামের অনেক বাড়িতে সাধারণ নলকূপে পানি সংকট দেখা দিয়েছে। তাই খাবার পানির জন্য জনসাধারণের নজর এখন গভীর নলকূপের দিকে। যা গরিব ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। দখলবাজদের বিরুদ্ধে জনপ্রতিনিধিসহ এই অঞ্চলের কেউই কথা বলছেন না। অথচ কয়েকদিন ধরে বর্তমান সংসদ-সদস্য আর উপজেলা চেয়ারম্যান সরকারের বরাদ্দ নিয়েই তুমুল দ্বন্দ্বে জড়িয়ে রয়েছেন। অন্যদিকে, এই উপজেলার বেশ কয়েকজন বড় বড় সংগঠনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু বিশ্বনাথের দখলবাজদের কাছ থেকে জলাশয় উদ্ধারে তাদের মুখে কোনো কথাই শোনা যাচ্ছে না। বর্তমানে পরিবেশবাদীরাও অনেকটা নিশ্চুপ রয়েছেন।

Manual6 Ad Code

দখলে দূষণে বিপন্ন বাসিয়া নদী নয় যেন মরা খাল"

Manual7 Ad Code

জানা যায়, বিশ্বনাথে পানির একমাত্র ভরসাস্থল হচ্ছে বাসিয়া নদী। এই নদীর নামে নামকরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস ভবন থানার ব্র্যাকের নাম। অথচ সেখানকার কর্মকর্তাদের চোখের সামনেই পৌর শহরের ভেতরে দখল আর দূষণে বিলীন হচ্ছে এই কাক্সিক্ষত নদীটি। তালিকা করে একাধিকবার টেন্ডার হলেও উচ্ছেদের কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এছাড়াও চোখের সামনে দখল আর দূষণে বিলীন হয়েছে এক সময়ের খরস্রোতা চরচন্ডি নদী ও বাসিয়া নদী থেকে প্রবাহিত রামপাশা মাকুন্দা নদীর সঙ্গে সংযোগ বড় একটি খাল। বর্তমানে মাকুন্দা নদীটিও খনন কাজ চলছে। কিন্তু নদীটির মধ্যস্থান খনন না করে দুই তীরের ঘাস পরিষ্কারের কাজ চলছে। এভাবে কয়েক বছর পূর্বে বাসিয়া নদী খনন করা হলেও বর্তমান যেমন ছিলো তেমনই আছে। কিন্তু সরকারের কোটি কোটি টাকা জলে গেলেও উপকার পাচ্ছেন না জনসাধারণ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code