শিরোনাম
বাংলাদেশের সামাজিক অবকাঠামো, আপামর শিক্ষাব্যবস্থা বনাম সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল, শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডী মন্দিরে শুরু হয়েছে আগাম নবদুর্গা পূজা

Jhalak Datta / ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

ঝলক দত্ত (শ্রীমঙ্গল প্রতিনিধি):
দেশের একমাত্র আগাম নবদুর্গা পূজা শুরু হয়েছে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতী চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে।

‘সারাদেশের হাজার হাজার পূজা মণ্ডপে কারিগররা যেখানে প্রতিমা তৈরিতে ব্যস্ত সেখানে শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডী মন্দিরে ঢাকের তালে মোহিত হচ্ছে পূজা মণ্ডপ। প্রতিবছর দুর্গাপূজার ছয়দিন আগ থেকেই এখানে আগাম নবদূর্গা পূজার শুরু হয়। প্রতিদিন একটি করে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতী চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার ৯টি রূপের মধ্যে (প্রথম রূপ) শৈলপুত্রী রুপের পূজা করা হয়। এরপর পর্যায়ক্রমে দেবীর বাকি রুপের পূজা করা হবে।

হিন্দু পুরাণ অনুসারে,দেবী পার্বতীর নয়টি ভিন্ন রুপ। দেবী পার্বতীর দুর্গার রুপের নয়টি রুপকে বোঝানো হয় ৷ নয় রুপ হল যথাক্রমে- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী।

পূজার দ্বিতীয় দিন দেবী ব্রহ্মচারিণী, তৃতীয় দিন দেবী চন্দ্রঘন্টা, চতুর্থ দিন দেবী কুম্মান্ডা, পঞ্চম দিন দেবী স্কন্দমাতা, ষষ্ঠ দিন দেবী কাত্যায়নী, সপ্তম দিন দেবী কালরাত্রি, অষ্টম দিন দেবী মহাগৌরী ও দেবী সিদ্ধিদাত্রী পূজিত হবেন। এরকম পর্যায়ক্রমে ৩ অক্টোবর বৃহস্পতিবার হতে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত চলবে দেবীর নয়টি রুপের পূজা। আগামী ১২ অক্টোবর হবে দেবীর বিসর্জন।

Manual6 Ad Code

পূজার প্রথম দিন বৃহস্পতিবার (০৩ অক্টোবর) মঙ্গলচণ্ডী মন্দিরে গিয়ে দেখা যায়,নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আগাম দুর্গা পূজা দেখতে এসেছেন। ’

পূজা দেখতে আসা বিভা রানী ধর বলেন,‘সাধারণত দুর্গাপূজা ষষ্টি তিথিতে শুরু হয়ে দশমীতে শেষ হয়। কিন্তু এই পূজা মন্দিরে একটু ব্যতিক্রম আয়োজন। এখানে কয়েকদিন আগেই পূজা শুরু হয়।একটু আগে ভাগেই পূজা শুরু হওয়ায় আমরা দেখতে আসছি’।

Manual5 Ad Code

তনুশ্রী দত্ত বলেন,’সারাদেশে এখনো পূজা শুরু হয় নি। এখানে দুর্গা পূজা শুরু হয়ে গেছে। আমরা পরিবারের লোকজন পূজা দেখতে চলে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাইকে নিয়ে ভালো থাকি।’

Manual5 Ad Code

পরিবারের সাথে আসা অরিত্র দত্ত বলেন,’মায়ের সাথে পূজা দেখতে এসেছি। এখানে দ্বিতীয়বারের এসেছি পূজা দেখতে। এখানে মা দুর্গার অনেকগুলো প্রতিমা রয়েছে। দেখতে অনেক ভালো লাগছে’।

Manual7 Ad Code

শ্রীশ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দাশ বলেন,’মঙ্গলচণ্ডী মন্দিরটি এই অঞ্চলের অনেক প্রাচীন মন্দির। এই জায়গাটিতে ১৪ বছর ধরে আমরা নবদুর্গা পূজা করে আসছি। এবছর আমাদের ১৪ তম আয়োজন। এই নবদুর্গা পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করি যাতে মা দুর্গা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠিত করেন এবং দেশের মানুষ যেনো ভালো থাকে। এই মন্দিরে হাজার হাজার দর্শক সমাগম ঘটে। আমরা আশাকরি কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারব।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code