স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুর্গা মন্দির থেকে প্রতিমার কাপড়,অলংকার ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে,গত ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ ভোররাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের ১ নম্বর লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে গোপনে প্রবেশ করে মন্দিরের প্রতিমা থেকে কাপড়,ককশিটের তৈরি তাজ,ফোমের মালা ও একটি পর্দা চুরি করে নিয়ে যান অভিযুক্ত রহমত আলী (৪৩),পিতা-মৃত আজমত আলী,সাং- রাধানগর,থানা-শ্রীমঙ্গল।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাধানগর প্যারাগন রিসোর্টের সামনে থেকে রহমত আলীকে আটক করে। পরে তার কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়,যার মধ্যে রয়েছে:
১) একটি খয়েরি-সাদা রঙের দরজার কাপড়ের পর্দা।
২) চারটি হলুদ,কমলা,খয়েরি ও সবুজ রঙের লাইলনের কাপড়ের টুকরা।
৩) দুটি ককশিটের তৈরি প্রতিমার মাথার তাজ।
৪) চারটি ফোমের তৈরি গলার মালা।
উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।
পুলিশ জানায়,উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট নিউজ/এসডি.