শিরোনাম
সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান  
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে ছাত্রদল নেতা জামিলসহ গ্রেফতার দুই;চাঁদাবাজির টাকা উদ্ধার

SATYAJIT DAS / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual7 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় গোপন অভিযানে জামিল চৌধুরী ও সহযোগী মোনায়েম খানকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে চাঁদাবাজির ৯০ হাজার টাকা উদ্ধার হয়।

পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরী সহ তার সহযোগীরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এসময় ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের টের পেয়ে সাথে থাকা পানেল মিয়া, মো. রোকন, নির্জন মিয়া পালিয়ে যায়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যাহ জানান,চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual7 Ad Code

ওসি বলেন,অরুপ চৌধুরীর বাড়ির ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। সে কালিকাপুরে কেন এসেছিলো? এটা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual7 Ad Code

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন,‘কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

আইএসপিআর জানায়,দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করে চলেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, গত ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী,অবৈধ অস্ত্রধারী,চাঁদাবাজ, প্রতারক,জুয়াড়ি,মাদক কারবারি এবং মাদকাসক্তসহ মোট ৭০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র,১৪৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ,৮ রাউন্ড খালি কার্তুজ,সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র,মাদকদ্রব্য,চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code