শিরোনাম
প্রেমের নামে ১০০ কোটি টাকার মহাজালিয়াতি! অবশেষে মার্কিন আদালতের মুখোমুখি ৬ অপরাধী সরকারের পক্ষে জনগণ! হাইকোর্টের রায় ইউনূসের বিরুদ্ধে, ভারতে না যাওয়া, র‍্যাবের নাম পরিবর্তন গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে রবিউল ইসলাম রাহুল নিখোঁজ ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাজীপুরে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটিতে তরুণ নেতৃত্ব

SATYAJIT DAS / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সত্যজিৎ দাস:

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের হাজীপুর ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুলাউড়া কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

Manual8 Ad Code

উপজেলা আহ্বায়ক বিধান দেব এবং সদস্য সচিব গৌরাঙ্গ দে’র যৌথ স্বাক্ষরে ঘোষিত এ কমিটিতে মিঠুন কর’কে আহ্বায়ক ও জয়দ্বীপ দাস জীবনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটি আগামী ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা বিধান দেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটির সদস্য দিবাকর দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার আহ্বায়ক বিধান দে। সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার আহ্বায়ক নির্মলেন্দু ভট্টাচার্য পান্না এবং সঞ্চালনা করেন গৌরাঙ্গ দে ও রুপম মিরবাহার।

Manual3 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বিদ্যুৎ পাল, পিংকু পাল, সুমন মালাকার, সুমন দাস, লিটন মল্লিক, জয় চন্দ্র, অর্পন দে, রাজন চন্দ্র, ঝলক পাল, রাজন শীল, অপু রায়, রুপন দাস ও জয়ন্ত শব্দকর।

ইউনিয়ন পূজা ফ্রন্টের আহ্বায়ক মিঠুন কর ও সদস্য সচিব জয়দ্বীপ দাস যৌথভাবে বলেন,“আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার সহযোগিতা কামনা করছি। বিশেষ করে হাজীপুর ইউনিয়নের সনাতন ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ করতে ও শৃঙ্খলাপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পালনে আমরা কাজ করবো।”

উপজেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,নবগঠিত আহ্বায়ক কমিটি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং আসন্ন দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করতে অগ্রণী ভূমিকা রাখবে।

সিলেট নিউজ/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code