শিরোনাম
ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

SATYAJIT DAS / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual1 Ad Code

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,“দুর্নীতি প্রতিরোধে আমরা এখনো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি। তবে আমি বিশ্বাস করি-আগামী দিনে তোমরাই গড়ে তুলবে একটি দুর্নীতিমুক্ত দেশ। কয়েকজনের দুর্নীতির কারণে ভোগান্তি পোহাতে হয় অধিক সংখ্যক মানুষকে।”

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু,সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ জাকির হোসেন,সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী,কর্মপরিষদ সদস্য রাজানুর রহিম ইফতেখার,কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল এবং বর্তমান সহসভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনছুর।

এছাড়া কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সদস্য নির্মাল্য মিত্র সুমন,বাবলি তালাং,মাহফুজ শাকিলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম ও নাজমুল বারী সোহেল অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ও মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুক।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়,যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সিলেট নিউজ/এসডি.

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code