শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

“বাদাম বাদাম” গানের আসল শিল্পী-‘ভূবন’।

Coder Boss / ৬৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

” বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম ”

Manual7 Ad Code

বিশ্বজুড়ে ভাইরাল এই ‘বাদাম বাদাম গান’। আর এই ‘বাদাম গান’-এর স্রষ্টা রাঢ় বাংলার-ই এক বাদাম বিক্রেতা। উনার নাম ভূবন বাদ্যকর।
ইতিমধ্যেই সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ এই ‘বাদাম গান’ শুনেছেন,দেখেছেন ও ভূবন বাবুর বাদাম বিক্রির গানে রিমিক্স ভার্সন সহ বিভিন্ন মিউজিক এ্যাড করে কুড়িয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ লাইক।কিন্তু কেউই ভূবন বাধ্যকরকে ক্রেডিট দেন নি।

Manual5 Ad Code

ভাইরাল হয়ে যাওয়া সেই ‘বাদাম গান’-এর স্রষ্টা ভূবন বাদ্যকরের বাড়ি ভারতের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে।

Manual4 Ad Code

“বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…” এই গানের কথায় সুরে মজেননি এমন মানুষ হাতে গোনা। ‘মানিকে মাগে হিথে’-এর মতোই আট থেকে আশি বুঁদ এই ‘বুবু ভাজা বাদাম’-এর ছন্দে। ফেসবুক, ইউটিউব, রিলস খুললেই বেজে উঠছে এই গান।
স্বাভাবিকভাবেই নিজের লেখা,সুর দেওয়া ও গাওয়া ‘বাদাম গান’ এহেন বহুল প্রশংসিত হতেই খুশির ছোঁয়া বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকরের গলায়। বললেন, “মোবাইলে আমার গান দেখছে সবাই। দেখা হলেই সবাই এসে আমার গানের প্রশংসা করে যাচ্ছেন। ভালোই লাগছে।” গানের কারণে ইতিমধ্যেই সেলিব্রিটি তিনি। এলাকাবাসী সারাক্ষণ-ই ভিড় জমাচ্ছেন তাঁর বাড়িতে। তিনি যখন যে গ্রামে বাদাম বিক্রি করতে যাচ্ছেন,সেখানেই তাঁকে দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

নিজের ভাইরাল কীর্তি নিয়ে ভূবন বাদ্যকর হাস্যরসে ভারতীয় গণমাধ্যম Z ২৪ ঘন্টাকে বলেন, “হ্যাঁ, আমিই লিখেছি,আমারই তৈরি। আমারই সুর, আমারই গলা। চিন্তাভাবনা করতে করতেই করেছি।” তিনি জানান, “এর আগে বাউল গান করেছি। এখন আমি ঝাড়খণ্ড থেকে বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বাদাম ফেরি করি। সেই বাদাম কী করে বিক্রি করা যায়,সেই থেকেই ভাবনাচিন্তা। তারপরই গান লেখা।”

ভূবন বাদ্যকর জানালেন,’ গান শুনে বহু মানুষই বাদাম কিনতে আসছেন। কেউ ৫ টাকার বাদাম কিনছেন,কেউ ১০ টাকার। বিক্রি এখন ভালোই চলছে।আগে পায়ে হেঁটে বাদাম ফেরি করতাম। কিছুদিন বাইসাইকেলেও করেছি। এখন ১,৫০০০ টাকা দিয়ে একটি ‘গাড়ি’ কিনেছেন। তাতে করেই বাদাম ফেরি করে বেড়াই ‘।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code