শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গণঅধিকার পরিষদের গণসমাবেশে পুলিশি হামলায় ক্ষোভ জানিয়েছে ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’।

Satyajit Das / ৭২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

Manual7 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

“দাম কমাও মানুষ বাঁচাও”

‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদের গণসমাবেশে ০৪ মার্চ ২০২২ইং রোজ শুক্রবার পুলিশি বাঁধার পর বিক্ষোভ মিছিলে পুলিশি হামলায় আহত ও আটক অনেকে। এই ন্যাক্কারজনক পুলিশি হামলা,আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বিভিন্ন জেলায় আটককৃতদের দ্রুত ছেড়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন”;-বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ” এর সভাপতি কবীর হোসেন। 

Manual1 Ad Code

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এসএম সাফায়েত হোসাইন ডেইলি সিলেট নিউজ24”কে বলেন,’ ইতোমধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ থানায় আটককৃতদের ছেড়ে দেয়া হলেও দেশের বিভিন্ন স্থানে সমাবেশ চলাকালে গণঅধিকার পরিষদের ভাই-বোনদের ধরে নিয়ে থানায় আটকে রেখেছে পুলিশ এবং একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি অনতিবিলম্বে তাদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অতিশীঘ্রই নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সংকট নিরসনের জন্য জোর দাবি জানাচ্ছি ‘।

Manual2 Ad Code

উল্লেখ্য যে,০৪ মার্চ শুক্রবার দুপুরের দিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের গণসমাবেশ কর্মসূচি পুলিশের বাধায় পড়ে। পুলিশ বলছিলো,অনুমতি না থাকায় শহীদ মিনারে গণসমাবেশ করতে দেয়া হয়নি তাদের।অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ বিকেল ৩টায় স্বেচ্ছাসেবক লীগ ও পুলিশি বাধায় তারা কর্মসূচি পালন করতে পারেননি। পরে জাতীয় প্রেসক্লাবে জড়ো হয় দলটির নেতাকর্মীরা এবং মিছিল নিয়ে শাহবাগে গেলে আবারও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ৫০ জনের অধিক আহত হন। বিক্ষোভ মিছিলটি মৎস্য ভবন হয়ে প্রেসক্লাব,পল্টন ও বিজয় নগর ঘুরে কাকরাইলে গিয়ে শেষ হয়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code