শিরোনাম
তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কবিতা—আগস্ট এলে

শেখ আবুমুছা / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

ইসমত আরা খাতুন
…………………………..
আগস্ট এলে বর্ষা,শরৎ
দুইটি ঋতু ভরে,
শ্রাবণ,ভাদ্রের অঝোর ধারা
কান্না হয়ে ঝরে।
গাছ-গাছালি,পাখ-পাখালি
সবাই শোকাহত,
পাহাড়, নদী, ঝর্ণাধারাও
কাঁদে অবিরত।

Manual7 Ad Code

আগস্ট এলে আকাশ থেকে
উল্কা খসে পড়ে,
মরণ জ্বালায় অগ্নি হয়ে
ভূ-পৃষ্ঠ ছাই করে।
বাতাস বহে উল্টো ধারায়
বীরসেনানির সাজে,
শত্রুসেনা রুখার তরে
দামামার সুর বাজে।

Manual7 Ad Code

আগস্ট এলে লাল গোলাপের
পাপড়ি ঝরে পড়ে,
রক্তমাখা প্রাণগুলো যে
জ্বল জ্বল জ্বল করে।
শোকের ছায়া পড়ে আহা!
সারা বাংলা জুড়ে,
মাতম ওঠে মুজিব ও তার
স্বজনদেরকে ঘিরে।

আগস্ট এলে হৃদয় কোণে
জাগেপ্রলয় তুফান,
ফুল বাগানেও ফুটন্ত ফুল
ছড়ায়নাকো সুঘ্রাণ।
মেঘ বালিকা গর্জে বলে
জাগো বাংলা জাগো,
মীরজাফরদের টুটাও ধরে
গলায় ফাঁসি লাগো।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code