শিরোনাম
পহেলা মে, শ্রমিক দিবস, এর মানে গরিবের দিবস, এখানে কোনদিন সফলতা আসেনি কোনো শ্রমিকের! ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণে ভিত্তিপ্রস্তর কবিতা- বন্যার কারণে পথের ভিখারি বেতন সাকুল্যে সামান্য, কিন্তু সম্পদ কোটির ওপরে: কে এই প্রভাবশালী পিয়ন? মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে

SATYAJIT DAS / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের স্বীকৃতি প্রদান,নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা,নারীর প্রতি সহিংসতা রোধ,নারীর সাফল্য উদযাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর বিশ্বজুড়ে দিনটি পালিত হয়।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য;- ‘নারীর সমঅধিকার, সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’ নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাতে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

Manual1 Ad Code

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেছেন,বিশ্বজুড়ে বাংলাদেশের নারীদের সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয়। তিনি আরও বলেন,নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসতে হবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন,গৃহকর্মে নারীর শ্রম ও অবদানকে জাতীয় অর্থনীতিতে মূল্যায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের নারীরা এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন শেখ হাসিনা।

প্রতিবছর ধুমধাম করে গোটা বিশ্বজুড়ে পালিত হয় বিশেষ দিনটি। কোনও অফিসে মহিলাদের জন্য উপহার,কোথাও বা মহিলাদের জন্য নয়া ঘোষণা-নানাভাবে পালিত হয় দিনটি।তবে প্রত্যেক বছরেই এই বিশেষ দিনের জন্য আলাদা রকমের থিম থাকে। ২০২৪ সালের জন্যও রয়েছে বিশেষ থিম। নারীদের উপর ভরসা রাখলে আখেরে সমাজের উন্নতি হবে- এই ভাবনা নিয়েই পালিত হবে এবারের নারী দিবস। কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বেতন বৈষম্য কমানোর জন্যই এই থিম বেছে নেওয়া হয়েছে। আজ মহিলাদের উপর ভরসা করে তাঁদের উপর লগ্নি করলে আগামী দিনে উন্নয়নের জোয়ার আসবে- এই থিমের ভিত্তিতেই এবার বিশ্বজুড়ে পালিত হবে নারী দিবস।

Manual5 Ad Code

আমেরিকায় কর্মরত মহিলারা তাদের অধিকারের জন্য ৮ মার্চ আন্দোলন শুরু করেছিলেন। এ কারণে নারীর অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এদিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়,নারীদের শুভেচ্ছা জানানো হয়। প্রথমে স্বীকৃতি না পেলেও পরবর্তীতে ১৯৭৫ সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসকে স্বীকৃতি দেয়।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সিলেট নিউজ২৪ এর পক্ষ থেকে সকল নারীদের জন্য রইলো শ্রদ্ধা ও শুভেচ্ছা।

Manual7 Ad Code

সিলেট নিউজ২৪/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code