শিরোনাম
ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে ডালিম হত্যা;কালা মনির গ্রেফতার

SATYAJIT DAS / ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেট শহরের ক্বীন ব্রিজ এলাকায় যুবক ডালিম মিয়া হত্যা মামলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-৯। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

Manual6 Ad Code

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১২ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়,নিহত ডালিম মিয়ার সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ছিল। তারা চোর-ছিনতাই চক্রের সদস্য এবং প্রায়ই ডালিমকে অপরাধমূলক কাজে প্ররোচিত করত।

Manual1 Ad Code

গত ৭ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটে সিলেটের ক্বীন ব্রিজ এলাকায় আসামিরা ডালিমকে অপরাধমূলক কাজে রাজি করাতে চাপ দেয়। ডালিম রাজি না হয়ে পুলিশকে জানানোর কথা বললে,আসামিরা অতর্কিতে তার ওপর হামলা চালায়।

এ সময় একজন তাকে পেছন থেকে ধরে রাখে এবং প্রধান আসামি কালা মনির তার বাম উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অন্য আসামিরাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে,৮ আগস্ট দুপুর ১২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের মা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা (এফআইআর নং-০৭,তারিখ ০৮/০৮/২০২৫,ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০) দায়ের করেন।

Manual8 Ad Code

ঘটনার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থেকে কালা মনিরকে গ্রেফতার করা হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার কোতয়ালপুর এলাকার শেখ খলিল মিয়ার ছেলে।

 

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code