শিরোনাম
ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গল পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটির অনুমোদন

SATYAJIT DAS / ১০৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

সত্যজিৎ দাস:

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা শাখার আহ্বায়ক এডভোকেট সুনীল কুমার দাস ও সদস্য সচিব এডভোকেট গোবিন্দ মোহন পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী,শ্রীমঙ্গল উপজেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হয়েছেন টিটু দাস,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুজিত রায় এবং সদস্য সচিব বসন্ত গোয়ালা।

অন্যদিকে,পৌর শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন প্রণব বৈদ্য,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিবারণ দাস এবং সদস্য সচিব শিপন আচার্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,নবগঠিত উপজেলা ও পৌর কমিটির নেতৃত্বে পূজা উদযাপন ফ্রন্ট আরও ঐক্যবদ্ধ,শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে। পাশাপাশি ধর্মীয়,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শান্তি, সম্প্রীতি ও আলোর বার্তা ছড়িয়ে দেবে।

Manual6 Ad Code

আহ্বায়ক কমিটি গঠনের পর শুভেচ্ছা জানিয়ে স্বাগত কিশোর দাস চৌধুরী (সদস্য,আহ্বায়ক কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপি) বলেন,“এ কমিটির নেতৃত্বে চায়ের রাজধানীর পূজা উদযাপন ফ্রন্ট আরও শক্তিশালী হবে। আমি বিশ্বাস করি,তারা শ্রীমঙ্গলের সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এছাড়া মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ দে অভিনন্দন জানিয়ে বলেন,“নতুন কমিটি শ্রীমঙ্গলে হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে। আমরা সবসময় তাদের পাশে আছি।”

বাংলাদেশে দুর্গাপূজাসহ অন্যান্য পূজা-পার্বণ আয়োজন ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কাজ করে পূজা উদযাপন ফ্রন্ট। এর কাজের মধ্যে রয়েছে পূজা মণ্ডপ স্থাপন, ভক্তদের সেবা ও সহায়তা প্রদান এবং পূজা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহায়তা করা।

Manual7 Ad Code

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে,নবগঠিত আহ্বায়ক কমিটি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং সামনের দুর্গাপূজাকে সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত এই কমিটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু ধর্মের সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন জেলার সর্বস্তরের নাগরিকেরা।

Manual5 Ad Code

সিলেট নিউজ/এসডি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code