শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, আপন অন্ধ ছেলেও হীরার খনি, শুধু দলীয় লোকদের প্রশংসা নিবেন না স্বজন হারানোর শোক থেকে মানবিক উদ্যোগ—করিমগঞ্জে ড. আনিছের ব্যতিক্রমী আয়োজন CBP প্রশিক্ষণ শেষে ইমিগ্রেশন কর্মকর্তা তানভীর শিক্ষকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বসির আহমেদের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, অষ্টগ্রামের সেই প্রধান শিক্ষককে শোকজ ৪টার ছুটি ২টায়, শিক্ষা অফিসারই জানেন না—তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা তলব বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা একনেক সভায় ভূতুড়ে কান্ড, জামায়াত – শিবিরের জিন্নাহ কান্ড, আওয়ামী লীগের হাস‍্যকর লকডাউন শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে খুদে বিজ্ঞানীদের চমক, ৫৮ স্টলে ভবিষ্যতের স্বপ্ন, মুগ্ধ দর্শনার্থীরা শ্রীমঙ্গলে ২৩ কেজির ওজনের অজগর উদ্ধার
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে আপন দুই ভাইসহ ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু

Coder Boss / ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Manual7 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল আপন দুই ভাইসহ চার তরুণের। মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে তারা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় আহত আরও দুজনের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

 

বুধবার রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

নিহত চারজনই হরিণছড়া চা বাগানের চা শ্রমিক পরিবারের সন্তান। তারা হলেন-রানা নায়েক (১৭)তার বড় ভাই শ্রাবণ নায়েক (১৯) প্রতিবেশী কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)।

 

আহতরা হলেন-রবি বুনার্জী (২০) এবং সঞ্জয়। তাদের মধ্যে রবি বুনার্জীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা ধারণা করছেন, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসেই শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম। ‘‘তিনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং স্থানীয়দের কাছ থেকে জেনেছেন, ১০-১২ ফুট গভীর সেপটিক ট্যাংকে মোবাইল ফোন পড়ার পর সেটি তুলতে গিয়ে একজন একজন করে ট্যাংকে নামেন এবং বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন এবং দু’জন আহত হন।’

 

স্থানীয় ৫নং ওয়ার্ডের সদস্য অজয় ভৌমিক জানান, ‘‘রানা নায়েক টয়লেটে গেলে অসাবধানতাবশত তার মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে সে ফোনটি তুলতে নিচে নামলে মুহূর্তেই অচেতন হয়ে পড়ে। ভাইকে বাঁচাতে বড় ভাই শ্রাবণ নায়েকও ট্যাংকে নামেন, তিনিও একই পরিণতি বরণ করেন। এরপর আরও দুই তরুণ তাদের উদ্ধারে নামলে তারাও মৃত্যুর ফাঁদে পা দেন।”

স্থানীয়রা অচেতনদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

 

Manual8 Ad Code

হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, “রাতে যাদের হাসপাতালে আনা হয়েছিল, তারা সবাই আগেই মারা গিয়েছিলেন। পরে আহত রবি বুনার্জীকে চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।”

 

তিনি আরও বলেন, “স্বজনদের কাছ থেকে জেনেছি, তারা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

এ ঘটনায় নিহতদের পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি। শোকের ছায়া নেমে এসেছে পুরো হরিণছড়া চা বাগান এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code