শিরোনাম
ড্রেন আছে, তবু পানি নামছে না: কার গাফিলতিতে কিশোরগঞ্জের এসপি কার্যালয়ের পেছনের সড়কে জলাবদ্ধতা? রাসুল (সা.)-এর দৈহিক গঠন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জনগণ বানর খেলার দর্শক, প্রতিদিন ঘটছে মুখরোচক ঘটনা, তা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ অপরিকল্পিত ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল বিগত সরকার গুলো। বিএনপি আরো অজ্ঞ ও নাজেহাল সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৫ জগন্নাথপুরে সিএনজি দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু: এলাকায় শোকের ছায়া “বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের সভা অনুষ্ঠিত, এখানকার নব-প্রজন্মের সন্তানদের বাংলা শেখানোর আহ্বান   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি নিবাসী আব্দুল মতিন (মতই মিয়া) আর নেই রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য’হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমাকে দল মনোনয়ন দিলে আমি দল এবং আপনাদের জন্য কাজ করবো: শরিফুল হক সাজু 

Coder Boss / ৫২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের মাঝে পৌঁছে দিতে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজুর নেতৃত্বে ৮ নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারে বিশাল গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

দিনভর কাঠালতলী বাজারে ছিল উৎসবমুখর পরিবেশ। দোকানপাট, চায়ের স্টল থেকে মানুষ ভিড় জমায় শরিফুল হক সাজুকে একনজর দেখার জন্য। গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী, কৃষক, তরুণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ করেন।

 

পরবর্তী সময়ে বাদ মাগরিব অনুষ্ঠিত উঠান বৈঠকে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে ও কাঠালতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আলম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক জেলা বিএনপির উপদেষ্টা শরিফুল হক সাজু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, কাঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমদ, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন,

বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তির দলিল। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই আজ আমাদের মূল লক্ষ্য।

Manual3 Ad Code

এই আন্দোলন শুধুই বিএনপির নয়, এটি জনগণের আন্দোলন। আমরা মাঠে নেমেছি পরিবর্তনের বার্তা নিয়ে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, মুক্তি চায়, ন্যায় চায় আমরা সেই স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশ্যে শরিফুল হক সাজু দৃঢ় কণ্ঠে আহ্বান জানান,তারেক রহমানের ৩১ দফা যেন শুধু কাগজে না থাকে, প্রত্যেকটি ঘরে ঘরে, মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে। প্রতিটি কর্মী হবে পরিবর্তনের বার্তাবাহক। দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে সবাইকে এক কাতারে আসতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই হবে জনগণের মুক্তির পথ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code