শিরোনাম
থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরই বখাটেদের আনাগোনা, উদ্বিগ্ন পরিবার বহিষ্কারাদেশ প্রত্যাহার: বাইশারী ইউনিয়ন যুবদলের ডালিম ও রফিককে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস মৌলভীবাজার, শেরপুরে সড়ক অবরোধে স্থবির ঢাকা-সিলেট মহাসড়ক, চরম ভোগান্তিতে যাত্রীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার: বানারীপাড়া উপজেলা যুবদল নেতা ডালিম ও রফিক স্ব-পদে বহাল মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের যোগদান দুষ্টামির ছলে ভয়াবহ ঘটনা, প্রাণ গেল ৯ বছরের শিশু রামিমের ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ বন্যার গান রচয়িতা গীতিকার চারণ কবি মুকলেছ উদ্দিন বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রনয়নে কোন প্রকার তালবাহানা চলবে না, ত্রান ও দু্র্যোগমন্ত্রী ——– আসাদুল হাবিব বিএনপির নাম ভাঙিয়ে হুমকি, কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

করোনা ভাইরাস থেকে বাঁচতে সিলেটের পুলিস সুপার এর নির্দেশ।

Coder Boss / ১১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

Manual7 Ad Code

করোনা ভাইরাস থেকে বাঁচতে সিলেটের পুলিস সুপার এর নির্দেশ :

অলিউর রহমান বিয়ানিবাজারঃবৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকে এর সংক্রমণ ঠেকাতে এবং সিলেট জেলার নাগরিকদের সুরক্ষিত রাখতে সর্বাত্নকভাবে কাজ করছে সিলেট জেলা পুলিশ। সম্মানিত নাগরিকদের সুরক্ষিত রাখার এ বিরামহীন যাত্রার মধ্যেও দুখ্যজনকভাবে আজ পর্যন্ত সিলেট জেলার আওতাধীন ১১ টি থানায় ৩৮৩ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত হয়েছে। প্রতিটি এলাকার সর্বসাধরণের সচেতনতা আর স্বাস্হ্য বিধির প্রতি আরো মনযোগী না হলে আগামীতেও সংক্রমণের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জেলা পুলিশের সার্বিক পর্যালোচনায় দেখা গেছে, সিলেট জেলায় মোট আক্রান্তের মধ্যে জকিগঞ্জ,কানাইঘাট,গোলাপগঞ্জ, জৈন্তাপুরএই চার উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায় ১৩২ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জকিগঞ্জের পীরের চক-১৫ জন,আলমনগর- ৯ জন,আনন্দপুর-১০ জন,গন্ধদত্ত-৪ জন,
কানাইঘাটের রায়নগর,ঢালাইচর এলাকার-৩০ জন,
৬ নং কানাইঘাট ইউপি এলাকার-৮ জন,৭ নং বনীগ্রাম ইউপি এলাকার-৪ জন,৮ নং ঝিঙ্গাবাড়ী ইউপি এলাকার -৪ জন,
গোলাপগঞ্জের পৌরসভা এলাকার-১৩ জন,ভাদেশ্বর-৬ জন,বাদেপাশা-৬ জন,লক্ষণাবন্ধ-৪ জন,
জৈন্তাপুরের সদর ও যশপুর এলাকার ১৯ জন রয়েছে।

Manual6 Ad Code

করোনা ভাইরাস আক্রান্তের এই পরিসংখ্যান এবং জেলা পুলিশের সার্বিক পর্যালোচনায় উপরে উল্লেখিত এলাকা গুলো করোনা ভাইরাস সংক্রমণের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ মর্মে প্রতিয়মান হয়। কাজেই উপরে উল্লেখিত এলাকায় করোনা ভাইরাসের চলমান সংক্রমণের হার রোধ করতে এলাকার জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সচেতন নাগরিক সমাজ,বিভিন্ন পেশাজীবি,স্বেচ্ছাসেবী ভাইদের কে মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ প্রয়োজনীয় স্বাস্হ্য বিধি মেনে চলতে সকলকে উদ্ভুদ্ধ করতে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সিলেট জেলা পুলিশ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হল।উল্লেখ্য যে উপরোক্ত এলাকায় করোনা ভাইরাসের চলমান সংক্রমণ রোধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদেরকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।সকলের সম্মিলিত প্রয়াসে করোনা ভাইরাস মহামারির এই অদৃশ্য শক্তিকে জয় করব ইনশাআল্লাহ ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code